1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পরিবেশ খাতে ভবিষ্যতে আর লুটপাট হবে না: পরিবেশমন্ত্রী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-03-2026 ইং
  • 1611 বার পঠিত
ad728

ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে, এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

আজ (রোববার, ৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি আব্দুল আউয়াল মিন্টুর প্রথম সরকারি সফর।

পরিবেশমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দুষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।’

তিনি বলেন, ‘মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রূপান্তর করা এক-দুই বছরে সম্ভব নয়, এটা সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে।’

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমূখ।



ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728