1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নওগাঁয় চার খুনের ঘটনায় অভিযোগের তীর স্বজনদের দিকে, আরও যা জানা যাচ্ছে

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 22-04-2026 ইং
  • 6778 বার পঠিত
ad728

নওগাঁয় নিজ ঘর থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে স্বজনদের দিকে।

বুধবার (২২ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য মানুষ ভিড় করছেন নিহত পরিবারের বাড়িতে। ঘটনাটি একেবারেই লোমহর্ষক হওয়ায় এর নেপথ্যের কারণ জানার জন্য কৌতূহলও বাড়ছে স্থানীয়দের মধ্যে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাবিবুর এবং তার স্ত্রীকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। আর তাদের দুই শিশু সন্তানের মাথায় আঘাতের চিহ্ন আছে।
 
নমির হোসেন জানান, খুনিরা ঘরের দেয়ালে লিখে গেছে ‌‘নমির তুই বেঁচে গেলি, দলিল দে। এবার তোর পালা।’
 
তিনি জানান, তার ছয় সন্তানের মধ্যে হাবিবুর একমাত্র ছেলে। জমিজমা নিয়ে তার এক মেয়ের জামাইর সঙ্গে হাবিবুরের দ্বন্দ্ব চলছিল। জমি সংক্রান্ত একাধিক মামলাও হয়েছে আদালতে। থানায়ও অভিযোগ দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
হত্যাকাণ্ডের পর সন্দেহজনকভাবে হাবিবুরের ওই বোনসহ পরিবারের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728