1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ ফক্সকনের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-05-2026 ইং
  • 5172 বার পঠিত
ad728

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকন। ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে সফলভাবে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মহাকাশ প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি এ পদক্ষেপ নিয়েছে।

ফক্সকন এক বিবৃতিতে জানায়, তাদের পার্ল-ওয়ানএ এবং পার্ল ওয়ানবি স্যাটেলাইট দুটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এ স্যাটেলাইটগুলো আগামী পাঁচ বছর সেখানে অবস্থান করে বিভিন্ন অন-অরবিট মিশন পরিচালনা করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এ দুটি স্যাটেলাইট মূলত যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ‘পেলোড টেকনোলজি’ বা বহনকারী প্রযুক্তির কার্যকারিতা যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728