1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বৃষ্টি বাধার ম্যাচে জিততে পারলো না বাংলাদেশ, সিরিজে সমতা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-05-2026 ইং
  • 5229 বার পঠিত
ad728

মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। বৃষ্টি বাধার এ ম্যাচে বাংলাদেশের দেয়া ১০৩ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় কিউইরা। এতে সিরিজ শেষ হলো ১-১ এর সমতায়।

আজ (শনিবার, ২ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন সাইফ-লিটনরা। তবে দ্রুতই তিন উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের।

এরপর বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। দ্রুত রান তোলার তাড়ায় ইনিংস লম্বা করতে পারেননি শামীম-হৃদয়রা। ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হারায় বাংলাদেশ।


যদিও টাইগারদের দেয়া ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে ছিলো নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ক্লার্ককে ফেরান শরিফুল ইসলাম।

পাওয়ার প্লেতে কিউইদের আরও তিন উইকেট তুলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টাইগার বোলাররা। তবে ফক্সক্রফটকে সঙ্গে নিয়ে উইকেটের চারপাশে চার ছক্কার বন্যা বইয়ে দেন জ্যাকবস। ফলে ২৬ বল ও ছয় উইকেট হাতে রেখে হেসে-খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728