1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 05-05-2026 ইং
  • 2560 বার পঠিত
ad728

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়।

উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলো। নেয়ার পথে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী মারা যায়।

বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728