1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পাবনায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-05-2026 ইং
  • 2390 বার পঠিত
ad728

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি খালে পড়ে ডুবে মারা যেতে পারেন।

আরও পড়ুন:

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728