1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিয়ে নিয়ে বাঁধনের অকপট কথা!

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-05-2026 ইং
  • 1400 বার পঠিত
ad728

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, বিয়ে করার জন্য পাত্র আসলেই গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি।"

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, "বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।"

বাঁধন আরও বলেন, "সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে!"

সবশেষে বাঁধন মন্তব্য করেন, "এখন বিয়ের জন্য উপযুক্ত কাউকে পাচ্ছি না।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728