1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ব্রাজিলের জার্সি তালিকা প্রকাশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 31-05-2026 ইং
  • 1351 বার পঠিত
ad728

বিশ্বকাপ জেতার লক্ষে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে এ টুর্নামেন্টকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দলীয় খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আইকনিক ১০ নম্বর জার্সি। এ নম্বরের জার্সি ফিরিয়ে দেয়া হয়েছে নেইমার জুনিয়রকে।

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপে ১০ নম্বর তিনি ব্যবহার করবেন না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার নেইমার ফিরছেন নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতে। ভিনিসিউস জুনিয়র খেলবেন ৭ নম্বর জার্সি পরে।

নিচে ব্রাজিলের কোন খেলোয়ার কত নম্বর জার্সিতে খেলবেন সে তালিকা দেয়া হলো :

আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728