1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আবার ঢাকার কনসার্টে অনুপম রায়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-06-2026 ইং
  • 1253 বার পঠিত
ad728

আবার ঢাকা মাতাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়। জানা গেছে, আগামী ২৬ জুন তিনি তার গোটা ব্যান্ডসহ ঢাকায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন। ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। ইতিমধ্যেই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়েছে। 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুপম রায় এবার একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়ে ঢাকায় আসছেন। প্রিয় তারকার আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার শ্রোতাদের মাঝে বেশ উদ্দীপনা ও উন্মাদনা দেখা যাচ্ছে।

বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।

শিগগিরই এই কনসার্টের ভেন্যু এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728