1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রাভিনার বাড়িতে চুরি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-06-2026 ইং
  • 863 বার পঠিত
ad728

বলিউড স্টার রাভিনা ট্যান্ডনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে ২৫ লাখ রুপি মূল্যের গহনা খোয়া গেছে।

বলিপাড়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাভিনা ট্যান্ডনের মায়ের ২৫ লাখ রুপি মূল্যের গহনা ও ঘড়ি চুরি হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে রাভিনার পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম রাশি ছাবরিয়া। ২০২০ সাল থেকে রাভিনা ট্যান্ডনের বাড়িতে যাতায়াত করতেন। অভিনেত্রীর মায়ের দেখাশোনা ও বিভিন্ন কাজে সহায়তা করার মাধ্যমে পরিবারের আস্থা অর্জন করেছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত বাড়ির একটি লকার ভেঙে স্বর্ণ ও হীরার গহনা এবং দুটি দামি ঘড়ি চুরি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

 পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া কয়েকটি ঘড়ি উদ্ধার করা হয়েছে। বাকি গহনাগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728