1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

টাইগারদের পেস বোলিং কোচ শন টেইটের পদত্যাগ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-06-2026 ইং
  • 211 বার পঠিত
ad728

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু এর আগেই পদত্যাগ করে বিদায় নিচ্ছেন তিনি।

বিসিবিকে পাঠানো এক ই-মেইলে টেইট বলেছেন, "বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ সম্মানের। এর অংশ হতে পেরে এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।

টেইট মেইলে আরও লিখেছেন, "পদত্যাগ সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, এবং আমাদের আলোচনার পুরো সময়জুড়ে বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আগামী দিনের জন্য আমি দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।"

শন টেইটের পদত্যাগের পর অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তালহা জুবায়ের। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728