1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রামপুরা হত্যাকাণ্ড: ২৮ জনকে হত্যার মামলায় আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-10-2025 ইং
  • 15308 বার পঠিত
ad728

রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলা: সাবেক বিজিবি কর্মকর্তাসহজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় সংঘটিত ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে রয়েছেন বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম। আদালত আজ (বুধবার) অভিযোগপত্র পর্যালোচনা শেষে চারজনের বিরুদ্ধেই অভিযোগ গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রামপুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৮ জন সাধারণ মানুষ নিহত হন। তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ আরও তিনজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728