যুক্তরাষ্ট্রের একটি আদালত মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। এই রায় ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে প্রদান করতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে, বিশ্ববিখ্যাত বেডি পাউডার প্রস্তুতকারক কোম্পানিটি ওই নারীর মৃত্যুর জন্য দায়ী।
মামলার বিবরণে জানা গেছে, ওই নারী জনসনের বেডি পাউডার ব্যবহার করতেন, যা অ্যাসবেস্টসযুক্ত ছিল এবং তার ক্যানসারের কারণ হয়েছে। এই রায় কোম্পানির বিরুদ্ধে ট্যালকম পাউডার সংক্রান্ত দীর্ঘদিনের মামলা ও বিতর্কের অংশ।
জনসন অ্যান্ড জনসন এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে এবং তাদের পণ্য নিরাপদ এবং অ্যাসবেস্টস-মুক্ত বলে দাবি করেছে। তবে, গত বছর থেকে তারা মার্কিন বাজারে বেডি পাউডার বিক্রি বন্ধ করে দিয়েছে।
এই রায়টি ট্যালকম পাউডার মামলায় দেওয়া সর্বোচ্চ ক্ষতিপূরণ বলে বিবেচিত হচ্ছে, এবং এটি ফার্মাসিউটিক্যালস খাতে বড় এক নজির স্থাপন করেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

