1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-10-2025 ইং
  • 15484 বার পঠিত
ad728

উপদেষ্টাদের ব্যক্তিগত সেফ এক্সিট নয়, বরং জাতি হিসেবে নিরাপদ উত্তরণের (সেফ এক্সিট) প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক . আসিফ নজরুল।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় কথা বলেন তিনি।

. আসিফ নজরুল বলেন,
এই দেশে যারা উপদেষ্টা বা ক্ষমতাসীন অবস্থানে আছেন, তাদের সেফ এক্সিটের দরকার নেই। কিন্তু পুরো জাতি এখন একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের জন্য একটি সম্মানজনক নিরাপদ উত্তরণ দরকার।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষায় কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়নের দৃঢ়তা। মানবাধিকার কমিশন যেন রাষ্ট্রের অনুগত প্রতিষ্ঠান না হয়ে সত্যিকার অর্থে জনগণের কথা বলে, সেটিই জরুরি।

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728