আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার উদ্যাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কন্যাশিশুরা তাদের মেধা ও মননকে বিকশিত করার সমান সুযোগ পাবে। তাদের অধিকার সংরক্ষণ শুধু মানবিক দায় নয়, এটি একটি জাতির উন্নয়নের পূর্বশর্ত।”
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য—কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

