1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সন্তানদের সময়মতো বিয়ের দাবিতে ‘বর’ সেজে অভিনব প্রতিবাদ!

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-10-2025 ইং
  • 23675 বার পঠিত
ad728

সন্তানদের সময়মতো বিয়ের ব্যবস্থা না করায় পরিবারগুলোর প্রতি সচেতনতা বাড়াতে বর সেজেঅভিনব প্রতিবাদে নেমেছেন রংপুরের এক যুবক অভিনয়ের সঙ্গে যুক্ত রেজা নামের ওই যুবক নিজেও এখনও অবিবাহিত।

রেজার বাড়ি রংপুর সিটি করপোরেশনের নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায়। মঞ্চ নাটকের পাশাপাশি সামাজিক নানা ইস্যুতে ব্যতিক্রমী প্রতিবাদ করেই তিনি এলাকায় পরিচিতি পেয়েছেন।

এবার তিনি কুর্তি-পাঞ্জাবি, পাগড়ি ফুলের মালা পরে নিজেকে বর রূপে সাজিয়ে রাস্তায় নেমে আসেন। তার হাতে ছিল প্ল্যাকার্ড সময়মতো বিয়ে দিন, সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলুন

রেজা বলেন,

অনেক বাবা-মা নানা অজুহাতে সন্তানের বিয়ের বয়স হলেও বিয়ের ব্যবস্থা করেন না। এতে সামাজিকভাবে নানা জটিলতা তৈরি হয়। আমি চেয়েছি একটা বার্তা দিতে সময়মতো সন্তানের বিয়ে করানোও একটা সামাজিক দায়িত্ব।

তার এই ব্যতিক্রমী প্রতিবাদ এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে সচেতনতামূলক ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে নাটকীয় বলেও মন্তব্য করেছেন।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728