রাজধানীর মিরপুর এলাকা থেকে ভোটার তালিকা স্থানান্তর করে এখন গুলশানের ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। পরে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তার আবেদনটি যাচাই-বাছাই শেষে অনুমোদন দেন।
ইসি সূত্রে জানা গেছে, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইউনূসের নাম এখন গুলশান থানাভুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ভোটার এলাকা পরিবর্তনের কারণ সম্পর্কে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, বসবাসের স্থান পরিবর্তনের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার পর তার রাজনৈতিক তৎপরতা ও অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

