1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-10-2025 ইং
  • 14951 বার পঠিত
ad728

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়কে নেমেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ২৩ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ শত শত গাড়ির চালক ও যাত্রী।

বিক্ষোভকারীরা বলেন, টাঙ্গাইল ঐতিহাসিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে যুক্ত। হঠাৎ করে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

এ সময় তারা প্রস্তাব বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728