গণমাধ্যম সংস্কার বিষয়ে গঠিত কমিশনের সুপারিশ দেওয়ার ছয় মাস পার হলেও তা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় প্রশ্ন তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
সোমবার (১৩ অক্টোবর)
রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন,
“আমরা ছয় মাস আগে সুপারিশ জমা দিয়েছি। এখন সময় এসেছে সরকারকে জিজ্ঞাসা করার—এত সময় পেরিয়ে গেল,
বাস্তবায়ন হলো না কেন?”
তিনি আরও বলেন,
গণমাধ্যমের স্বাধীনতা,
নীতিমালার আধুনিকায়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কার অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং কমিশনের সুপারিশ দ্রুত কার্যকরের দাবিও তোলেন।