বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন এবং কৃষিজাত পণ্যের বিশেষ করে ফল রফতানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর মহাপরিচালক ড. কু দোংইউ।
সম্প্রতি এক বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশের কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তা খাতে সম্ভাবনা অনেক। এসব খাতের টেকসই উন্নয়নে এফএও প্রয়োজনীয় কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে যাবে।”
ড. কু দোংইউ আরও বলেন, বাংলাদেশের উৎপাদিত অনেক ফলের আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। রপ্তানি সক্ষমতা বাড়াতে মান নিয়ন্ত্রণ, প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে।
বৈঠকে বাংলাদেশের কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

