“জনবহুল এলাকায় যেন কোনো কেমিক্যাল গোডাউন না হয়, সে বিষয়ে স্ট্রং (কঠোর) পলিসি থাকতে হবে”—এ কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার
(১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগরে দুর্ঘটনাকবলিত কেমিক্যাল গোডাউনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন,
“প্রতিবার
দুর্ঘটনার পর কথা বলি,
কিছুদিন পর ভুলে যাই।
এবার আর শুধু তদন্ত
নয়, কার্যকর পদক্ষেপ দরকার। জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন রাখা মানেই মৃত্যুঝুঁকি তৈরি করা।”
তিনি
আরও বলেন,
“এ
ধরনের দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে কঠোর নীতি গ্রহণের পাশাপাশি বাস্তবায়নেও জোর দিতে হবে। শুধু কাগজে নীতিমালা থাকলেই হবে না, জমি ব্যবহারের নিয়ন্ত্রণ, লাইসেন্স ও মনিটরিং-এ বাস্তব রূপ দরকার।”
দুর্ঘটনাকবলিত এলাকায় বহু শিশু ও নারী বাস করে উল্লেখ করে উপদেষ্টা বলেন,
“শিশু
ও নারীদের নিরাপত্তা নিশ্চিত না করে নগরায়ণ
হলে তা মানবিকতার লঙ্ঘন।
রূপনগরের এই ঘটনা আবারও
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—আমরা কতটা অরক্ষিত।”
তিনি
আরও বলেন, আশেপাশের স্কুলগুলোতে শিশুদের মানসিক প্রভাব পড়ছে এবং দীর্ঘমেয়াদে তা বিপজ্জনক হয়ে
উঠতে পারে।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিসকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান
এবং বলেন,
“নগর ব্যবস্থাপনায় আমরা আরেকটা চকবাজার বা রূপনগর চাই না।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

