1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

"ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব: ড. আলী রীয়াজ"

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-10-2025 ইং
  • 14583 বার পঠিত
ad728

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, "রাজনৈতিক দলে ভিন্নমত থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।" বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত জরুরি বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

ড. রীয়াজ আরও বলেন, "গণতন্ত্রের মূল শক্তি মতের ভিন্নতা হলেও, যখন গণতন্ত্র ও জনগণের অধিকার হুমকির মুখে পড়ে, তখন ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।"

বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংকট নিরসনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটি ন্যূনতম কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728