1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো শেষ হয়নি নিহতদের ময়নাতদন্ত, স্বজনদের ক্ষোভ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-10-2025 ইং
  • 15356 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি, এতে ক্ষোভে ফেটে পড়েছেন নিহতদের স্বজনরা। তারা বলছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে না পারায় তাদের কষ্ট ক্ষোভ দুটোই বাড়ছে।

মঙ্গলবার রাতে মিরপুরের একটি আবাসিক ভবনে লাগা আগুনে ১৬ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। দগ্ধ অবস্থায় তাদের কিছুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ (বুধবার) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভিড় করেন স্বজনরা। তবে দুপুর গড়িয়ে গেলেও শেষ হয়নি ময়নাতদন্ত। কেউ কেউ জানাচ্ছেন, প্রশাসনিক ধীরগতির কারণেই বিলম্ব হচ্ছে।

নিহত এক ব্যক্তির ভাই বলেন,

ভোর থেকে অপেক্ষা করছি, এখনো মরদেহ বুঝে পাইনি। আমাদের বলছে, রিপোর্ট হয়নি। এটা কেমন ব্যবস্থা?”

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক মরদেহ একসঙ্গে আসায় ময়নাতদন্তে কিছুটা সময় লাগছে, তবে প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস বলেছে, ভবনটিতে প্রয়োজনীয় অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল না, যা প্রাণহানির অন্যতম কারণ হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728