1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ১০ জুলাই যোদ্ধা ঢামেকে ভর্তি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-10-2025 ইং
  • 14683 বার পঠিত
ad728

রাজধানীর সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন জুলাই যোদ্ধাদের অন্তত ১০ জন সদস্য। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ চত্বরের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কিছু বিক্ষোভকারী আহত হন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, “আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে আঘাত রয়েছে, তবে কারো জীবনঝুঁকি নেই। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, অথচ বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।

ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728