রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
"ভবনের ভেতরে খোপ খোপ করে ছোট ছোট কক্ষ ছিল। প্রতিটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়েছে, যা আমাদের কাজ অনেকটা কঠিন করে তুলেছিল। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।"
ফায়ার সার্ভিস প্রধান জানান, কার্গো শেডের গঠন এবং বিপুল পরিমাণ দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সহায়তায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য নাশকতা বা গাফিলতির বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

