1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

অবশেষে হস্তান্তর: মিরপুরের আগুনে নিহত ১৬ জনের মরদেহ পৌঁছেছে স্বজনদের হাতে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 23989 বার পঠিত
ad728

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের মরদেহ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর রোববার রাতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১৯ অক্টোবর) রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। 

গত ১৪ অক্টোবর দুপুরে মিরপুর সিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কারখানা পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই ওই কারখানার শ্রমিক ছিলেন। আগুনের তীব্রতা রাসায়নিক বিস্ফোরণের কারণে মরদেহগুলো চেনার উপযোগী ছিল না।

ফলে মরদেহগুলো শনাক্ত করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্তকরণের প্রক্রিয়া শেষ করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

নিহত প্রত্যেক পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, ভবনটি অনুমোদনহীন ছিল এবং সেখানে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728