1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সরকারি বাড়িভাড়া বৃদ্ধি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 15375 বার পঠিত
ad728

বাড়িভাড়া বাবদ মাত্র শতাংশ হারে ভাতা বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই প্রজ্ঞাপনের প্রতিবাদে তারা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন।

সরকারি চাকরিজীবীদের মতো শতভাগ বাড়িভাড়া ভাতা প্রদানের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
তাদের অভিযোগ, সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়িভাড়া ভাতা মাত্র শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অবাস্তব এবং অসম্পূর্ণ।

বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশন-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক কর্মচারীরা অংশ নিয়েছেন। তারা বলছেন, সরকারি কর্মচারীদের মতো তাদেরও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, অথচ বেতন-ভাতায় সে প্রতিফলন ঘটেনি।

ফেডারেশনের নেতারা দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন কাঠামো, টাইমস্কেল, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।

এমপিওভুক্ত এক শিক্ষক বলেন,

আমরা জাতীয় বেতনস্কেলে আছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতাসবকিছুই বঞ্চনার শিকার। % বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষক সমাজের সঙ্গে উপহাস ছাড়া কিছু নয়।

নেতারা ঘোষণা দিয়েছেন, সরকার যদি দ্রুত দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তারা আগামীতে রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728