জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। প্রেমঘটিত জটিলতা ও প্রতিহিংসাই এ হত্যাকাণ্ডের মূল কারণ বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার
(২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো.
নজরুল ইসলাম।
তিনি
বলেন, “জুবায়েদের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতা
ছিল। এ নিয়ে অভিযুক্ত
মাহির রহমান নামে এক যুবকের মধ্যে
দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন জুবায়েদ ওই তরুণীর বাসায়
পড়াতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করা হয়।”
পুলিশ
জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল কললিস্ট
ট্র্যাক করে তিন জনকে আটক করা হয়েছে। আটকরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত মাহির রহমান ও আরও তিনজন
সহযোগী।
হত্যাকাণ্ডের
বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং শিগগিরই অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানায় ডিএমপি।
উল্লেখ্য,
গত ১৯ অক্টোবর (রোববার)
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় এক বহুতল ভবনের
তৃতীয় তলায় ছুরিকাঘাতে আহত হন জুবায়েদ হোসেন।
পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার
পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের ছায়া
নেমে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের শোক ঘোষণা করে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

