বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য
গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এ ধরনের ষড়যন্ত্র
রুখতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ
হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর)
সকালে জাতীয় প্রেসক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি
বলেন,
“দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায়
জনগণকে
সক্রিয় ও
ঐক্যবদ্ধ হয়ে
এগিয়ে
আসতে
হবে।
কোনো
পক্ষই
জাতীয়
নির্বাচনের অবাধ
ও
সুষ্ঠু
পরিবেশ
নষ্ট
করতে
পারবে
না।”
তিনি
আরও
বলেন,
“নির্বাচনের স্বাধীনতা ও
নিরপেক্ষতা রক্ষায়
জনগণের
সচেতনতা বাড়ানো
জরুরি।
নির্বাচন বানচালের যে
অপচেষ্টা চলছে,
সেটাকে
আমরা
সহ্য
করতে
পারব
না।
দেশের
ভবিষ্যৎ নির্ধারণে জনগণের
ভোটাধিকার যেন
হস্তক্ষেপ থেকে
মুক্ত
থাকে,
সে
বিষয়ে
সকলকে
এককভাবে কাজ
করতে
হবে।”
জনগণের
মধ্যে
সচেতনতা বাড়িয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করতে
হবে
এবং
সকল
গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার
বিকল্প
নেই।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

