প্রধান নির্বাচন
কমিশনার
(সিইসি)
এ
এম
এম
নাসির
উদ্দিন
বলেছেন,
নির্বাচনে
দায়িত্ব
পালনকালে
ম্যাজিস্ট্রেটদের
কোনো
ধরনের
চাপ,
প্রভাব
বা
ভয়ভীতির
কাছে
নতি
স্বীকার
করা
যাবে
না।
বুধবার (২২
অক্টোবর)
রাজধানীর
আগারগাঁওয়ে
ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচনকে
সামনে
রেখে
উপজেলা
নির্বাহী
কর্মকর্তাদের
(ইউএনও)
নির্বাচন
ব্যবস্থাপনা
সংক্রান্ত
প্রশিক্ষণ
কর্মশালার
উদ্বোধনী
অনুষ্ঠানে
প্রধান
অতিথির
বক্তব্যে
তিনি
এ
নির্দেশ
দেন।
সিইসি বলেন,
“নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনের সময় কোনো প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে মাথা নত করা যাবে না।”
তিনি আরও
বলেন,
নির্বাচন
কমিশন
চায়
জনগণের
আস্থা
ও
অংশগ্রহণের
ভিত্তিতে
একটি
স্বচ্ছ
ও
গ্রহণযোগ্য
নির্বাচন
আয়োজন
করতে।
এজন্য
সকল
প্রশাসনিক
কর্মকর্তা
ও
আইনশৃঙ্খলা
বাহিনীকে
আইন
অনুযায়ী
দায়িত্ব
পালনের
আহ্বান
জানান
তিনি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

