1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-10-2025 ইং
  • 15195 বার পঠিত
ad728

রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদপুর আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ নামে এক যুবক নিহত হয়

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728