আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ ও বৈষম্যবিরোধী কওমি ছাত্র সংগঠন।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে এবং ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। এ সময় তারা নিম্নলিখিত ৬ দফা দাবি উপস্থাপন করেন—
ইন্তিফাদা বাংলাদেশের এক মুখপাত্র বলেন,
“আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু ধর্মের নামে উসকানি ছড়ানো আমরা বরদাশত করব না।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেন কয়েকশ কওমি ছাত্র ও সংগঠনের নেতাকর্মী। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

