1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান, অস্ত্রভর্তি ট্রলিব্যাগ উদ্ধার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-10-2025 ইং
  • 14252 বার পঠিত
ad728

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রভর্তি একটি ট্রলিব্যাগ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার বেলা সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা রেলওয়ে পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অভিযানে নামে সেনাসদস্যরা। সময় একটি ট্রলিব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ভেতরে একাধিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

অস্ত্রের উৎস উদ্দেশ্য সম্পর্কে জানতে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলো রাজধানীতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল।

তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728