1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-10-2025 ইং
  • 13732 বার পঠিত
ad728

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ২৮ অক্টোবর থেকে আগামী নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল মেস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় দুটির ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728