চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়েছে। ব্যাংক ও মানি ট্রান্সফার চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা বজায় থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ২৫০ কোটি ডলার ছাড়াতে পারে।
এ জাতীয় আরো খবর..