1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীদের জন্য নিয়ম আরও কঠোর, স্বয়ংক্রিয় পারমিট নবায়ন বন্ধ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-10-2025 ইং
  • 13244 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্র অভিবাসী কর্মীদের জন্য নিয়ম-কানুন আরও কঠোর করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। 

বিষয়ে এনডিটিভি জানিয়েছে, অভিবাসী কর্মীরা এখন থেকে পারমিট নবায়নের জন্য নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে এবং পূর্বের স্বয়ংক্রিয় সুবিধা থাকবে না।

সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজার হাজার অভিবাসী কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন। নতুন নিয়মে অভিবাসীদের নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে এবং পূর্বের স্বয়ংক্রিয় সুবিধা থাকবে না।

মন্ত্রণালয় জানায়, এর উদ্দেশ্য হলো অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ উন্নত করা।

সম্প্রতি মার্কিন প্রশাসন অভিবাসী শ্রম বাজারে নিয়ম-কানুন কঠোর করার উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি দেশীয় শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং অভিবাসী শ্রম ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করার উদ্দেশ্য বহন করছে। তবে হাজার হাজার অভিবাসী কর্মীর জন্য এটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদীভাবে দেশটিতে বসবাস করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728