1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হ্যালোইন উৎসবে শিশুদের সঙ্গে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 31-10-2025 ইং
  • 13038 বার পঠিত
ad728

এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইট হাউসে আয়োজিত রঙিন অনুষ্ঠানে অংশ নেন তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শিশুদের হাতে চকলেট নানা উপহার সামগ্রী তুলে দিয়ে তারা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

হোয়াইট হাউসের দক্ষিণ লন সাজানো হয় রঙিন আলো, শরতের পাতা বিশাল কুমড়ার সাজে। উৎসবমুখর পরিবেশে বাজানো হয় জনপ্রিয় হ্যালোইন সঙ্গীত। শিশুদের কস্টিউমে ভরপুর ছিল অনুষ্ঠানস্থলকেউ ছিল সুপারহিরো, কেউবা রাজকন্যার সাজে।

ট্রাম্প দম্পতি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশু পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাস্যোজ্জ্বলভাবে চকলেট গিফট বক্স হাতে তুলে দেন। এক পর্যায়ে ট্রাম্প হেসে বলেন, “It’s a long line!”—অর্থাৎ, সারিটি বেশ লম্বা।

এবারের হ্যালোইন উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পালিত শিশু (foster children) এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের। তাদের জন্যই মূলত আয়োজনটি করা হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে শিশুরা ট্রাম্প দম্পতির সঙ্গে ছবি তোলে চকলেট সংগ্রহ করে। শিশুদের হাসিমুখে ভরে ওঠে পুরো হোয়াইট হাউস চত্বর।

এশিয়া সফর শেষে কিছুটা ক্লান্ত থাকলেও হোয়াইট হাউসের এই হ্যালোইন আয়োজন ট্রাম্পের জন্য ছিল এক ধরনের স্বস্তি বিশ্রাম। রাজনীতির ব্যস্ত সূচির মাঝেও পরিবারের সঙ্গে এমন আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728