যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির স্বার্থে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে জাতীয় নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

