1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ঢাবি শিক্ষক শেহরীন আনিমের বিকৃত ছবি ও অশালীন তথ্য ফেসবুকে, সাইবার সুরক্ষা আইনে মামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-11-2025 ইং
  • 12645 বার পঠিত
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী তার বিকৃত ছবি অশালীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন।

সোমবার রাজধানীর শাহবাগ থানায় চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে এই মামলা করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা মোনামীর ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে প্রকাশ করে। এসব পোস্টে নানা অশোভন মন্তব্য অপমানজনক ভাষা ব্যবহার করা হয়। এতে তিনি মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

শেহরীন আনিম ভূইয়া মোনামী বলেন,

একজন শিক্ষক হিসেবে এটি অত্যন্ত লজ্জাজনক কষ্টের বিষয়। ধরনের নিন্দনীয় কাজ শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং সমাজে নারীদের প্রতি বিদ্বেষ হয়রানির এক জঘন্য দৃষ্টান্ত।

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728