আমেরিকা থেকে প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে দ্বিতীয় জাহাজ এমভি স্পার এরিয়েস (MV SPAR ARIES) চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি সোমবার সকালে চট্টগ্রাম উপকূলে নোঙর করে। এতে মোট ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম রয়েছে। পণ্যটি বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমদানি করা হয়েছে, যা সরকারি গুদামে সংরক্ষণ ও বিভিন্ন অঞ্চলে বিতরণের জন্য ব্যবহার করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটির নথিপত্র যাচাই এবং শুল্ক প্রক্রিয়া সম্পন্নের পর খালাস কার্যক্রম শুরু হবে।
বন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন,
“জাহাজটি নিরাপদে পৌঁছেছে। আবহাওয়া অনুকূলে থাকলে অচিরেই গম খালাসের কাজ শুরু হবে।”
এর আগে যুক্তরাষ্ট্র থেকে প্রথম জাহাজেও প্রায় একই পরিমাণ গম চট্টগ্রাম বন্দরে আসে। ধারাবাহিক এই আমদানির ফলে দেশে গমের মজুত বৃদ্ধি এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

