আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে
প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
দীর্ঘদিন ধরে ঢাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি এবং এ আসনে দলীয়
ভোটারদের মধ্যে জনপ্রিয় একজন নেতা হিসেবে বিবেচিত।
দলের
স্থানীয় নেতারা জানান, আমান উল্লাহ আমানের প্রার্থী হওয়ায় ঢাকা-২ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে
যাচ্ছে। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

