আসন্ন ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচনকে
সামনে
রেখে
নতুন
করে
রাজনৈতিক
দলগুলোর
প্রতীক
বরাদ্দ
দিয়েছে
নির্বাচন
কমিশন
(ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) জারি
করা
এক
বিজ্ঞপ্তিতে
জানানো
হয়,
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)
‘শাপলা কলি’ প্রতীক
বরাদ্দ
দেওয়া
হয়েছে।
এ ছাড়া
বাংলাদেশ আম জনগণ পার্টি এবং
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও তাদের
নিজ
নিজ
প্রতীক
বরাদ্দ
করেছে
কমিশন।
ইসির সংশ্লিষ্ট
কর্মকর্তারা
জানান,
নিবন্ধিত
রাজনৈতিক
দলগুলোর
আবেদনের
পরিপ্রেক্ষিতে
যাচাই-বাছাই
শেষে
প্রতীক
বরাদ্দের
এ
সিদ্ধান্ত
নেওয়া
হয়।
নির্বাচনী
কার্যক্রমে
অংশগ্রহণের
জন্য
প্রতীক
অনুমোদনের
পর
দলগুলো
এখন
আনুষ্ঠানিকভাবে
প্রচারণা
শুরু
করতে
পারবে।
এনসিপি এর
আগে
‘শাপলা’,
‘সাদা
শাপলা’
এবং
‘শাপলা
কলি’
প্রতীক
চেয়ে
আবেদন
করেছিল।
অবশেষে
কমিশন
‘শাপলা
কলি’
প্রতীককে
অনুমোদন
দিয়েছে,
যা
দলটির
নির্বাচনী
প্রচারণায়
নতুন
মাত্রা
যোগ
করবে
বলে
জানিয়েছেন
দলীয়
নেতারা।