1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আওয়ামী লীগের সমর্থকরাও দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-11-2025 ইং
  • 13075 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী সমর্থকরাও দেশপ্রেমিক দলের প্রার্থীদের ভোট দেবে।

মঙ্গলবার (রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা দোয়া মাহফিলে তিনি কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের ভেতরের দেশপ্রেমিকরাও এবার দেশ গণতন্ত্র রক্ষার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে।

মির্জা আব্বাস আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা, ন্যায়বিচার ভোটাধিকার ফিরে পেতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই পরিবর্তনের সুযোগ এনে দেবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতারা সারাদেশে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। মির্জা আব্বাসের এই বক্তব্য দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728