আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে অংশ নেবে জামায়াতে ইসলামী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আমরা এবার কোনো জোট গঠন করছি না। জামায়াত নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি নিয়ে নির্বাচনে অংশ নেবে।”
এ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই ।
ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই করছে। পাশাপাশি তিনি নির্বাচনে জনগণের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোট ছাড়া এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের জন্য কৌশলগত মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

