1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপিন্সে জরুরি অবস্থা, মৃত ১১৪, নিখোঁজ ১২৭

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-11-2025 ইং
  • 12590 বার পঠিত
ad728

শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে এবং ১২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র টাইফুন কালমায়েগির কারণে দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করেছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং বহু মানুষ পানিবন্দি হয়েছেন।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থার ঘোষণা দিয়ে সরকারি সংস্থাগুলিকে উদ্ধার ত্রাণ কার্যক্রম দ্রুততর করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সকল প্রকার সংস্থান ব্যবহার করব এবং দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষ ত্রাণদল এবং সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে সহায়তা প্রদান করছে। পাশাপাশি বন্যার পানি কমাতে নদীর জলস্তর নিয়ন্ত্রণ ত্রাণ সামগ্রী বিতরণে কাজ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728