যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ অবস্থানরত একটি সামরিক ঘাঁটিতে রহস্যময় একটি প্যাকেট খোলার পরপরই সাতজন কর্মী অজ্ঞান হয়ে পড়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে এই ঘটনা ঘটে।
মার্কিন
বিমানবাহিনী জানিয়েছে, প্যাকেটটি ঘাঁটির নিরাপত্তা বিভাগে পৌঁছানোর পর সন্দেহজনক মনে
হলে তা খোলার চেষ্টা
করা হয়। খুলতেই ঘরে থাকা সাতজন কর্মী মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও অজ্ঞান হয়ে
পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার
পরপরই পুরো ঘাঁটি ঘিরে ফেলে বিশেষায়িত দল। প্রাথমিক পরীক্ষায় কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্যাকেটের ভেতরে অজানা কোনো রাসায়নিক বা জৈব পদার্থ থাকতে
পারে।
এক
বিবৃতিতে এয়ার ফোর্স জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না এবং তার
নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তদন্তে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি
যুক্ত হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

