২০২৫ সালে অবৈধ পথে প্রায় ১৮ হাজার বাংলাদেশি নাগরিক ইতালিতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
তিনি জানান, একই সময়ে ৯ হাজার বাংলাদেশি নাগরিককে বৈধভাবে ভিসা প্রদান করেছে ইতালির দূতাবাস।
সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ‘সম্পর্ক জোরদার: বাংলাদেশ-ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’- শীর্ষক একটি কান্ট্রি লেকচার সিরিজে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই বাংলাদেশ থেকে আরও বেশি মানুষ বৈধ উপায়ে ইতালিতে আসুক এবং কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুক। অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ এবং এটি রোধে দুই দেশের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি ইতালিতে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে দেশটি বিভিন্ন কর্মসূচি চালু করেছে।
ইতালি ইউরোপের অন্যতম দেশ, যেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছানোর প্রবণতা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উভয় দেশই।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

