রাজধানীর পুরান ঢাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
সোমবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিতে আহত এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং খালি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি পুরনো বিরোধ বা আধিপত্য বিস্তার নিয়ে হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানানো হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

