মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানা উন্মোচিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পরিচালিত ওই অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানাটি শনাক্ত করা হয়। এ সময় সেখান থেকে একাধিক দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাৎক্ষণিকভাবে তল্লাশি চালায়।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে। চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

