1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের ২ ফ্ল্যাট ক্রোক, ১০ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 12532 বার পঠিত
ad728

দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের ঢাকার নিকুঞ্জ এলাকার দুটি ফ্ল্যাট ক্রোক ১০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দেন।

 আদালত সূত্রে জানা গেছে, শেখ আব্দুল হান্নানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে মোট ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা জমা রয়েছে। তদন্ত চলাকালে এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বলে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়।

দুদকের আইনজীবী জানান, অভিযুক্ত ব্যক্তির সম্পদের উৎস যাচাই তদন্তের স্বার্থে এই সম্পদ সাময়িকভাবে ক্রোক হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা দায়ের করে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728